নিজস্ব প্রতিনিধি।।
কলিকাতা থেকে ঢাকাগামী ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী লোকোসেড এলাকার অদূরে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করে বিএনপির পিকেটররা।এসময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগির একটি জানালার কাঁচ ভেঙ্গে পড়ে।
বুধবার (১ নভেম্বর) ১১ টা ৫৫ মিনিটে ঈশ্বরদীর লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদীর লোকোসেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম জানান, ১৫/১৬ জনের একদল যুবক লোকোমোটিভ সেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল, পাথর ও ইট দিয়ে ঢিল ছুড়ে মারে। এসময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মন্ডল ও আব্দুর রহিম জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১১ টা ৫৫ মিনিটের সময় ঈশ্বরদী জংসন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে। এতে জানালার একটি কাঁচ ভেঙ্গে পড়ে ।
পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন আহমেদ জানান,বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কিছু দুস্কৃতকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাংচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীসহ ঘটনাস্থলে এসেছি, বিষয়টির তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। এ সংবাদ পেয়ে পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এসপি আকবর আলী মুন্সী, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাশ, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গৌস্বামী,সহকারী কমিশনার টিএম রাহসিন কবির, ওসি অরবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু , উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস সহ ব্যাব, বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পেট্রোল বোমার আগুনে রেল লাইনের পাশের বনের জঙ্গলে আগুন লেগে গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
