ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ও অবৈধ অবরোধের প্রতিবাদে ঈশ্বরদীর রাজপথ দখল করে নেতা কর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু । বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন মটরস্টান্ডের পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। এসময় পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান বক্তৃতা করেন।