ঢাকাMonday , 19 June 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে পোশাক ও গাছের চারা বিতরণ

Link Copied!

ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে পোশাক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বাঘাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঈশ্বরদীর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঈশ্বরদীর স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গার্ল গাইডস এর পোশাক ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।