ঢাকাSunday , 31 July 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

Link Copied!

ঈশ্বরদীতে মাদকাসক্ত  রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (৩১ জুলাই) ভোরে বাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে রফিকুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ সকাল ৭টায় তাঁর মরদেহ উদ্ধার করে। রফিকুল উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামের ফিরোজ আলী ওরফে ফরজের ছেলে। সে পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হেরোইনসহ বিভিন্ন নেশায় রফিকুল আসক্ত ছিল। এক মাস পূর্বে হেরোইন সেবন মামলায় জামিন পেয়েছে। কোন কাজকর্ম করতো না। নেশার টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করতো। প্রায় ৫ বছর আগে রফিকুলের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এরপর থেকেই সে নিয়মিত নেশা করতো।মাদক

ঈশ্বরদী থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই জুলহাস উদ্দিন জানান, রফিকুলের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।