ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২২ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৬ জুলাই)  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।

সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও হাটের ইজারা নিয়ে গোলযোগের বিষয় নিয়ে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, রূপপুর পারমাণবিকের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,  মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক,  সাহাপুরের চেয়ারম্যান এমলাখ হোসেন বাবু, পাকশীর চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক শাহীন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার,  সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন, নৌ পুলিশের আরিফুল ইসলাম,  হাইওয়ে পুলিশের সারোয়ার জাহান,আনসার-,ভিডিপির আনোয়ার হোসেন প্রমূখ।