ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী ঈশ্বরদী প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এ্যাড: মোস্তাফিজুর রহমান খান কামাল। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ই.ম, শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, অধ্যাপক আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু।

বিকেলে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে এ্যাড: মোস্তাফিজুর রহমান খান কামাল ও সাধারণ সম্পাদক পদে ই.ম, শহীদুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়।