ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়নের পুরস্কার পেল ঈশ্বরদীর সাঁড়া

Link Copied!

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার পেয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে ১০ ক্যাটাগরিতে এ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ড. কুস্তরী কুইন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক রানা সরদার পুরস্কার প্রাপ্তির আনন্দে তাঁর প্রক্রিয়ায় বলেন, সব পুরস্কারে একটি আলাদা আনন্দ আছে। আমি সব সময় মানুষের পাশে থেকে এভাবে সেবা করে যেতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।