ঢাকাMonday , 27 June 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টু কারাগারে

Link Copied!

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রেনে গুলি করে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা অফিস থেকে জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠানো হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী স্টেশন পার হওয়ার সময় গুলিবর্ষণ করেন জাকারিয়া পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ঈশ্বরদী বিএনপির ৯ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু।

শনিবার (২৫ জুন) রাতে কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় অভিযান পরিচালনা করে পিন্টুকে গ্রেফতার করা হয়।