ঢাকাThursday , 16 June 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

Link Copied!

ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তুষার মালিথা নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ১৬ জুন (বৃহস্পতিবার) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়। তুষার মালিথা উপজেলা সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সলিম মালিথার ছেলে।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে তুষার মালিথা ইদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরেন। পরিবারের লোকজন তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পাবনায় অবস্থার অবণতি হলে বুধবার রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তুষার মালিথা মারা যায়।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ বাড়িতে আনা হবে।