ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে মলম পাটির খপ্পরে পড়ে তিন লাখ টাকা খোয়ালেন যুবক

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে রাজু আহমেদ (২৮) নামে এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মলম পাটির সদস্যরা অচেতন করে তার কাছে থাকা ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলার লংকা মসল্লা মিলের পাশে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পরলে তাঁকে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাজু আহমেদ শহরের শেরশাহ রোডের পারভেজ আলমের ছেলে। সে ঈশ্বরদী বাজারে পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান আমব্রেলা শো’রুমের ম্যানেজার।

হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, শহরের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ টাকা নিয়ে সে শেরশাহ রোডের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শেরশাহ রোডের ফকিরের বটতলার লঙ্কা মসল্লা মিলের পাশে যাওয়া মাত্র পেছন থেকে কে যেন তার ঘাঁড়ে হাত দেয়। এরপরই সে অচেতন হয়ে পড়েন। এসময় ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আমব্রেলা শো’রুমে স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কোহিনুর বলেন, রাজু আহমেদ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে শুনে দ্রত হাসপাতালে গিয়েছিলাম। এ টাকা আমাদের প্রতিষ্ঠানের নয়। শুনেছি শেরশাহ রোডের আদুরী (৫৫) নামে এক মহিলার। রাজু এ টাকা আদুরিকে দিতে যাচ্ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, বিষয়টি ভুক্তভোগীর কাছে থেকে শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।