ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে সাড়ে ১১ লাখ টাকার অবৈধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ পলিথিনসহ আমির হোসেন (৫৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব মোড়) এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ২৪ মে সকালে পাবনা জেলা ডিবি পুলিশ ঈশ্বরদী শহরের নূরমহল্লা ভগা টাওয়ারের পাশে টিনসেড গোডাউনে অভিযান চালিয়ে সরকারিভাবে ব্যবহারের নিষিদ্ধ ২২০ বস্তা অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্যে প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ ডিবি পুলিশের অভিযান নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।