জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাতে ঈশ্বরদী বুকিং অফিস ও জংশন ষ্টেশনের অসহায় ও ছিন্নমূল ভাসমানদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক সজিব মালিথা, যুগ্ম আহব্বায়ক আশরাফুজ্জামান শিপন, যুগ্ম আহব্বায়ক আহসান হাবিব জিতু, সদস্য শাহীনুজ্জামান শাহীন, মাসুদ বিশ্বাস, নিশান জামান অমি, সজল মালিথা, শেখ সীমান্তসহ শতাধিক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন
