ঢাকাFriday , 13 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে বজ্রপাতে তোজাম হোসেন শেখ (২৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোজাম হোসেন শেখ চরগড়গড়ি গ্রামের আলহাজ্ব মোড় এলাকার মছো হোসেনের ছেলে।

চরগড়গড়ি গ্রামের আব্দুল মান্নান জানান, তোজাম হোসেন শেখ শুক্রবার বিকালে তার সবজির জমিতে সার দিতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিলন হোসেন ব্রজপাতে তোজাম হোসেন শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তোজাম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।