ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে পাকিস্তানের হামলায় ৪০০ নিহতের দাবি কাবুলের

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তানের বিমান হামলায় রাজধানী কাবুলের একটি হাসপাতালে অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।
আফগান সরকারের দাবি, সোমবার রাতে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্রে এ হামলা চালানো হয়। এতে হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং বহু হতাহত হয়।
সরকারের এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার আগে আকাশে যুদ্ধবিমান ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর বোমা হামলা হলে আগুন ধরে যায় এবং দ্রুত পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
তবে পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কাবুল ও নানগারহার প্রদেশে শুধুমাত্র সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, কোনো হাসপাতাল নয়।
ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আলজাজিরা