ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ এর সভায় প্রধান অতিথি পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) থানা চত্বরে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, সুধিজন, গ্রাম পুলিশদের নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা ও সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু। সঞ্চালনা করেন ওসি (তদন্ত) হাদিউল ইসলাম।

উন্মুক্ত আলোচনায় স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু, জাহাঙ্গির আলম, মনিরুল ইসলাম সাবু, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া, আসাদুল হক, তারা মালিথা, ইলিয়াস, মেম্বার শহিদুল ইসলাম, নারী মেম্বার ফাতেমা আক্তার পলি প্রমূখ।