ঢাকাSunday , 13 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নসিমনের ধাক্কায় পথচারীর মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে নসিমনের ধাক্কায় আতাল হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রবিবার (১৩ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কেরঅরণকোলা হারুখালী এ দুর্ঘটনা ঘটে। আতাল হোসেন উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেজওয়াননগর (সরাবাড়ীয়া ) এলাকার বাসিন্দা।
প্রত্যদর্শীরা জানান, আতাল হোসেন কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অরণকোলা হারুখালী মাঠ এলাকা পাড় হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি নসিমন আতাল হোসনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।