ঢাকাWednesday , 2 February 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

করোনায় দৈনিক মৃত্যু বেড়ে ৩৬, শনাক্ত ১২১৯৩

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১২ হাজার ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৪ হাজার ৪৫১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
এর আগে, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ১৫৪ জন।