ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে চুরি হওয়ার ১ ঘন্টা পর গরুসহ দুই চোর আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বেশ ছোটবেলা থেকেই মানুষের বাড়ি কামলা ও গরু রাখার কাজ করতো ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডার ইউনিয়নের দাঁদাপুর গ্রামের জাহিদ সরদার (১৯),পরিবারে অসুস্থ বাবা-মা! তার উপার্জিত আয় দিয়ে চলে সংসার ও ছোট ৩ ভাই বোনের লেখাপড়া। গত একবছর আগে বহু কষ্টে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি গাভী গরু একটি এঁড়ে গরু কিনে লালন- পালন শুরু করে।
সোমবার ৩১ (জানুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন থেকে সংঘবদ্ধ গরু চোরের দল চুরি করে নিয়ে যায়। বিষয়টি পাকশী রূপপুর পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ দেওয়ার এক ঘন্টা পর চুরি হওয়া গরু সহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলা নথিভুক্ত করে দুই গরু চোরকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়
আটককৃতরা হলো- ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাঁদাপুর গ্রামের মসলেম প্রমানিকের ছেলে মোক্তার আলী প্রমানিক (২৭) রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মকিদূল ইসলাম (৩৭)
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক জানান, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাঁদাপুর গ্রামের জাহিদ বেশ হতদরিদ্র মানুষ। সোমবার (৩১ জানুয়ারী) রাত আনুমানিক ৯ টার দিকে লক্ষ্মীকুন্ডার ইউনিয়নের দাঁদাপুর গ্রাম থেকে দুটি গরু চুরি হয়। রাত ১০ টার দিকে ওই গরুর মালিক জাহিদ রূপপুর পুলিশ ফাঁড়িতে এসে অবগত করে। পরিবর্তী সময় তালিকাভুক্ত গরু চোরদের বাড়ি অভিযান চালানো হয়। পরে লক্ষ্মীকুন্ডা থেকে প্রথমে দাঁদাপুর গ্রামের মসলেম প্রমানিকের ছেলে মোক্তারকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পাকশীর রূপপুরের সরদারপাড়া একটি বাড়ি থেকে চুরি হওয়া গরুসহ এক সহযোগীকে আটক করলেও একজন পালিয়ে যায়। পলাতক গরু চুরি দলের ওই সদস্যেকে আটকের চেষ্টা চলছে। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, জিয়াউল হক জিয়া জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের গরু চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চোরের দল গ্রামের কৃষকের ফসল ও গরু চুরি করে নিয়ে যায়। লক্ষ্মীকুন্ডার বিভিন্ন এলাকার মানুষদের সাথে করে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। হতদরিদ্র জাহিদের মা-বাবা দুজনে বিছানাগত অসুস্থ, গরুর দুধ বিক্রি করে সেই আয়ে সংসার চলে জাহিদের। এক ভাই দুই বোন প্রাথমিক বিদ্যালয় পড়াশুনা করে।
হতদরিদ্র জাহিদ সরদার জানান, গরু হারানোর পর এলাকার মেম্বারের পরামর্শে রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনাটি বলি। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১ ঘন্টা পর দুটি গরুসহ চোরকে আটক করেছে। নিজের সন্তানকে যেভাবে মানুষ করে, আমি কষ্ট করে সেভাবে পালন করেছি। গরুর দুধ বিক্রির আয়ে আমার পরিবার চলে। হারানো গরু ফিরে পাওয়ার পর সত্যিই ভালো লাগছে, যে পুলিশ আমার মত সাধারন মানুষকে গুরুত্ব দিয়ে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেছে বলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে সংঘবদ্ধ চোরের দল আছে। যারা বাহিরের থেকে লোকজন নিয়ে এসে চুরি করে, অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে। হতদরিদ্র জাহিদের চুরিকৃত গরুসহ সংঘবদ্ধ গরু চুরি দলের সদস্য আটক করা হয়েছে। চুরি আইনে মামলা নথিভুক্ত করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই গরুর মালিককে তার গরু দুটি তুলে দেওয়া হয়েছে।