ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী গোকুলনগর উম্মুল কুরআন একাডেমীর ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী গোকুলনগর উম্মুল কুরআন একাডেমীর ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় ঈশ্বরদী উপজেলার গোকুলনগর উম্মুল কুরআন একাডেমীর নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণ করেন সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার৷

উম্মুল কুরআন একাডেমীর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হামিদ খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি জমসেদ আলী সরকার, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন, সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-উর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল ইসলাম রতন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন ৷

ভবন উদ্বোধন ও বই বিতরণ শেষে উম্মুল কুরআন একাডেমীর পক্ষ নব নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও ওয়ার্ড সদস্য শহিদুল ইসলামকে সম্মাননা স্বারক প্রদান করে।