ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী বিএসআরআই’র বিজ্ঞানী ড. সমজিৎ পালের শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের পরিচালক (গবেষণা), ছড়াকার, লেখক, কৃষি বিজ্ঞানী ড. সমজিত কুমার পাল (৫৮) পরলোক গমন করেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন। শনিবার (১ জানুয়ারী) দুপুরে রাজশাহী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২টি সন্তান রেখে গেছেন।
শনিবার (১ জানুয়ারী) ভোরে ঢাকা থেকে তাঁর মরদেহ প্রথমে বিএসআরআই-এ আনা হয়। বিএসআরআই’র মহাপরিচালক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁর সহকর্মীদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এসময় পাবনা প্রথিতযশা সাংবাদিক আব্দুল মতিন খান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।