ঢাকাSaturday , 1 January 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন

Link Copied!

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এখন থেকে আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালেই দলীয় ও অংগ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাসসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।