ঢাকাMonday , 13 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শুরুতেই ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার সকালে মন্ত্রিপরিষদ মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।
জাহিদ মালেক আরো বলেন, করোনার টিকার আরো এক হাজার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার বুথ রয়েছে।
এ সময় ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর কারো সংক্রমণের খবর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা যারা নেননি তারা টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান। ১১ কোটি টিকা দেওয়া হয়েছে। হাতে আছে ৪ কোটি।