ঢাকাSunday , 12 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া স্মরণে কণ্যা দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীতে র‌্যালি ও আলোচনা সভা

Link Copied!

বেগম রোকেয়া স্মরণে কণ্যা দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী পৌরসভার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অদিদপ্তরের সহযোগীতায় দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (১২ ডিসেম্বর) সকালে পৌরসভা হতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী কাউন্সিলর ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন মেযর ইসাহক আলী মালিথা।
নারী জাগরণে বেগম রোকেয়ার আদর্শ ও কর্মকান্ডের উপর আলোচনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবুল হাসেম মাহাতাব কলোনীর বস্তি উন্নয়ন কমিটির সভাপতি নূরজাহান বেগম। সঞ্চালনা করেন কাউন্সিলর আমিনুল ইসলাম।