ঢাকাSunday , 12 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অপহরণের দুই দিন পার হলেও যুবকের সন্ধান মেলেনি 

Link Copied!

অপহরনের দুই দিন পার হলেও হৃদয় হোসেন (২৪) কে এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকাল ৯টায় ঈশ্বরদীর রুপপুর তিনবটতলা এলাকা থেকে হৃদয় অপহৃত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্যক্তিগত প্রয়োজন বাড়ি থেকে বেরিয়ে তিনবটতলা মোড়ে আসেন হৃদয়। সেখান থেকেই নিখোঁজ হয়।
সে নতুন রুপপুর এলাকার মজনুর ছেলে।
ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরনের পর থেকে এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
হৃদয়ের বাবা মজনু জানান, আমার ছেলে আজ দুই দিন বাড়ি ফেরেনি। গতকাল হৃদয়ের মোবাইল থেকে আমাকে ফোন করে ৪০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়েছে। অপহরনের দুই দিন পেরিয়ে গেলেও আমার ছেলের কোন সন্ধান এখনো মেলেনি।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল ইসলাম বলেন, অভিযোগের পর থেকেই আমদের চেষ্টা অব্যাহত রয়েছে।