ঢাকাTuesday , 7 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে তিন অটোরিক্সা চোর গ্রেফতার ও মালামাল উদ্ধার

Link Copied!

ঈশ্বরদীতে মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে তিন অটোরিক্সা চোরকে গ্রেফতার ও চুরিকৃত অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন , মোঃ হযরত আলী(৩৫), পিতা- মোঃ আলতাফ হোসেন, সাং- মশুরিয়াপাড়া (দক্ষিণ নারিচা), মোঃ রতন (২৭) পিতা -মোঃ তোরাব আলী,সাং- পাকশী (আমতলা), সজীব হোসেন (৩৩) পিতাঃ মোঃ লিয়াকত আলী, সাং- শালগাড়িয়া, পাবনা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ঈশ্বরদীর বড়ইচারা এলাকার রাস্তার উপর থেকে যাত্রী বেশে গাড়ীতে উঠে অটোচালকের সঙ্গে সুসম্পর্ক করে একজন দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপর যাত্রীবেশী চোর কৌশলে গাড়ী চালিয়ে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
আসামী হয়রতকে আটকের পর তিনি জানান অটোরিকশা পাবনায় সজীবের নিকট বিক্রয় করা হয়েছে। সজীব অটোটি ক্রয় করে খন্ড খন্ড করে ফেলে।পরে পুলিশ সেখান থেকে অটোর ব্যাটারীসহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।