ঢাকাSaturday , 4 December 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এক দেহে জোড়া মাথার শিশুর জন্ম, অতঃপর মৃত্যু

Link Copied!

ঈশ্বরদী শহরের আলো জেনারেল হাসপাতালে অস্বাভাবিক অবস্থায় একদেহে জোড়া মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। প্রসব হওয়া শিশুটির একদেহে দুই মাথা, চার হাত এবং তিন হাত ছিলো।

তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ায় ১০ মিনিটের মধ‍্যেই শিশুটির মৃত‍্যু হয়৷

শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে ।

নাটোর জেলার লালপুর উপজেলার দূর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের প্রসবের নির্ধারিত তারিখের ৫০ দিন পূর্বেই শিশুটির জন্ম হয়৷

বিষয়টি নিশ্চিত করেছেন আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা।

এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান । সন্তানটিকে সফলভাবে কপ্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধু আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে ডাক্তার শামীম সাংবাদিকদের জানান।