ঢাকাWednesday , 17 November 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর দাশুড়িয়ার চেয়ারম্যানের বাড়ি থেকে শটগান ও গহনা চুরি

Link Copied!

ঈশ্বরদীর উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দাশুড়িয়ার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান বকুল সরদার জানান, রাতে কোনো এক সময় একটি কক্ষের জানালার গ্রীল ভেঙ্গে তার আলমারি থেকে লাইসেন্স করা একটি শটগান ও তিন ভরি সোনার গহনা নিয়ে যায় চোর।

ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। এ ব‍্যাপারে তদন্ত করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।