ঢাকাTuesday , 16 November 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে  ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যাংক কর্মকর্তা মিল্টন হোসাইন পাবনা শহরের জনতা ব্যাংকের আইটি ভিাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে।

জানা যায়, লালমনি এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন মিল্টন। এ ট্রেনের যাত্রা বিরতি নেই ঈশ্বরদী বাইপাস স্টেশনে । ট্রেনটি ভোর ৪টায় স্টেশন অতিক্রম করার সময় গতি কম থাকে। এ সুযোগে সে প্লাটফর্মে লাফ দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই  মৃত্যু হয়।

ঈাশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ।  কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।