ঢাকাSaturday , 30 October 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

Link Copied!

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানে ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে থানার হলরুমে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, পৌর মেয়র ইসাহক আলী মালিথা ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহজেবিন শিরিন পিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ।

সমাবেশে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।