নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের আত্মগোপনে থাকা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের বাসভবনে গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গল বার গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী গোষ্ঠী বাড়ির পেছন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের ভেতরের আসবাবপত্র , তৈজসপত্র, ফার্নিচার, ইলেকট্রিক যন্ত্রাংশ ,কুকারিজ সামগ্রী,রান্নাঘর, টিভি, ফ্রিজ কম্পিউটার, ল্যাপটপ ,আলমারী,সোকেস, ডাইনিং টেবিল,কেবিনেট ও ওয়াল আলমারি সহ যাবতীয় জিনিস পত্রে ব্যাপক ভাঙচুর , ওলট- পালট ও তছনছ করে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও দুষ্কৃতিকারী দল বাড়িতে মানুষজন না মেয়র মিন্টুর বাসভবন থেকে আনুমানিক ২০ লক্ষ টাকার মূল্যমান মালামাল নিয়ে পালিয়ে যায়।
পাশের বাসায় থাকা মেয়র মিন্টুর ছোট ভাই আবুল কালাম আজাদ পিন্টু জানান, গতকাল আনুমানিক রাত ২টার সময় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা ফাকা বাসায় প্রবেশ করে বিকট শব্দ ও আওয়াজ করে ব্যাপক ভাঙচুর করে এবং বাসায় রক্ষিত মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পরের দিন সকালে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে ৩/৪ মাস কারারুদ্ধ অবস্থায় থাকার পর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য স্বপরিবারে দেশের বাহিরে অবস্থান করছেন। এই সুযোগে ঈশ্বরদীর একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও দূষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা গতকাল রাত্রে তার বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং বহূ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় । এই ঘটনায় ঈশ্বরদী হাসপাতাল রোড এলাকার মানুষ জনের মধ্যে জীবন ও মালের নিরাপত্তা নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
