ঢাকাSunday , 27 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর পাকশীতে পিস্তল ও ৪০০ পিচ ইয়াবাসহ দুইজন আটক

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীর পাকশীতে পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও ৪০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাকশী বাজারপাড়া এলাকায় ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক কৃত ব্যক্তিরা হলেন—পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে মোঃ তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ সজীব (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তানজিরুল ইসলাম ও সজীবকে আটক করা হয়। পরে রাত ৩টার দিকে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো : রফিকুল ইসলামের নেতৃত্বে তানজিরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিস্তল ও ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে এসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ হাফিজুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুর রহমান বলেন, আটককৃত দুজনের কাছ থেকে একটি পিস্তল ও ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।