নিজস্ব প্রতিনিধি ।। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘গুপ্ত মিছিল’, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি দাশুড়িয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের ‘গুপ্ত মিছিল’ কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। দাশুড়িয়া ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু,দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুকুল, বিএনপি নেতা তুহিন চৌধুরি,সাবেক ছাএদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল,মামুনুর রশিদ নান্টু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, সাইফুল ইসলাম পণ্ডিত, শরিফুল ইসলাম শরীফ, পাবনা জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন বাচ্চু, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সাইফুল ইসলাম ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম লাকি, যুবদল নেতা দুলাল মণ্ডল, দাশুড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শহিদ মন্ডল,যুবদল নেতা সাহিন আলম,ছাত্রদল নেতা আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
