ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিএস আর আই ক্যাম্পাসে ফ্যাসিস্টের দোসর ডক্টর আতাউরের রাম রাজত্ব কায়েম

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ( গবেষণা, ৎরুটিন দায়িত্ব ) ডক্টর মোহাম্মদ আতাউর রহমান পূর্বে অত্র প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের একজন সক্রিয় সদস্য ও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিজ্ঞানী সমিতির সহ-সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ডক্টর আতাউর রহমানের দায়েরকৃত মামলার কারণে অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছর যাবত সিনিয়র লেবেলে কোন পদোন্নতি না হওয়ায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার (সিএসও) ১৬টি পদ শূন্য আছে, যাহা অত্র প্রতিষ্ঠানের স্থবিরতার মূল কারণ।
সহযোদ্ধা বিজ্ঞানীদের মাথায় কুঠারাঘাত করে খুব ঠান্ডা মাথায় এই ফ্যাসিস্ট আতাউর রহমান ২০১১ সালে সহযোদ্ধাদের পদোন্নতি বন্ধ করার লক্ষ্যে সরকার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন । সেই ঠান্ডা মাথার খুনী প্রতিষ্ঠানের মূল শত্রু ডক্টর আতাউর রহমানের রিট করা মামলার ধারাবাহিকতা এখনো প্রতিষ্ঠানে বিদ্যমান থাকায় সারা জীবন পরিশ্রম করে যাওয়া অনেক বিজ্ঞানী কে পদোন্নতি না পেয়েই অবসরে যেতে হয়েছে এবং আরো অনেকেই অবসরে যাওয়ার পথে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন পিএস ও ( ডঃ আবুল কাশেম, ডঃ জাহাঙ্গীর আলম, ডঃ আকরাম হোসেন, ডঃ শামসুর রহমান, ডঃ নাদিরা, ডঃ মিলন ও ডঃ সাঈদা খাতুন ) তাদের কষ্টের কথা এ প্রতিনিধিকে জানান।
উল্লেখ্য এই ফ্যাসিস্ট আতাউর রহমানের চাকুরিতে যোগদানের কোন যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকার পরেও ১৯৯৮ সালে তদানীন্তন সরকারের ধুরন্ধর কিছু নেতা এবং বি এস আর আই কর্তৃপক্ষকে অর্থের বিনিময়ে হাত করে, পিছনের দরজা দিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানটিতে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা (এস এস ও) হিসেবে যোগদান করেছিলেন । তখন থেকেই অত্যন্ত ধুরন্ধর, তেলবাজ, ফ্যাসিস্ট আতাউর রহমান সুকৌশলে এবং ঠান্ডা মাথায় দেশের একমাত্র স্বনামধন্য গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মত একটি জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে আসছেন, যা অদ্যাবধি বিদ্যমান।
অতঃপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি অত্যন্ত সুকৌশলে রাতারাতি ভোল্ট পাল্টিয়ে বিএনপি সেজে, বিএনপি পন্থী কৃষিবিজ্ঞানীদের সাথে মিশে নিজেকে বিএনপির একজন নিবেদিত প্রান বিজ্ঞানী হিসেবে পরিচিত করে তোলেন এবং এই ঠান্ডা মাথার ক্রিমিনাল তার পূর্বের দলীয় মতাদর্শ থেকে পল্টি মেরে বিএনপিতে যোগদান করে মূল ধারা বিএনপি সেজে বিএনপি পন্থী বিজ্ঞানীদের সাথে হাত মিলিয়ে সুকৌশলে পরিচালক ( গবেষণা, রুটিন দায়িত্ব) পদটি হাতিয়ে নেন এবং পদে বসেই তিনি বিএসআরআই তে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তিনি অত্যাচার, নির্যাতন ও চাকুরী খাওয়ার ভয় দেখিয়ে বিএসআরআই এর সর্বস্তরের বিজ্ঞানী ,কর্মকর্তা -কর্মচারী ও শ্রমিকদের কুক্ষিগত করে রেখেছেন। ফলে অত্র প্রতিষ্ঠানের রিসার্চ বলতে কিছুই হচ্ছে না, চলছে হিউম্যান রিসার্চ , নিয়োগ বাণিজ্য , ভর্তি বাণিজ্য ও লুটপাট করার মহোৎসব।
ডঃ আতাউর রহমান ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বর্তমান ডিজি ডঃ কবির উদ্দিন আহমেদকে ম্যানেজ করে কর্মস্থল ঈশ্বরদী ছেড়ে সপরিবারে ঢাকায় বসবাস করছেন এবং ঢাকা থেকেই সরকারি খরচ দেখিয়ে সরকারি গাড়িতে ঈশ্বরদী এসে রেস্ট হাউজে ওঠেন , বিনা খরচে সকল সুবিধা ভোগ করেন এবং ঢাকা যাওয়ার সময় তার পূর্বের বরাদ্দকৃত আবাসিক বাসার বাগানে জন্মানো যাবতীয় ফসল, ফল-ফলাদি ও শাক-সবজি ( প্রতিষ্ঠানের শ্রমিকদের দিয়ে চাষ করানো ) এবং ফার্মে উৎপাদিত ধান, গম , নারিকেল সহ বিভিন্ন সামগ্রী ফ্রীতে সংগ্রহ করে তার অফিসিয়াল গাড়িতে করে ঢাকার বাসায় নিয়ে যান। তিনি ডিজিকে ম্যানেজ করে বেশিরভাগ সময় ঢাকায় থাকেন এবং এভাবেই তার অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা দেখার এবং বলার জন্য কেউ নেই । তিনি বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেই চলেছেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে ডিজি সহ বর্তমান বি এস আর আই এর পরিচালনা পর্ষদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন। ফলে স্বনামধন্য প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে, সে দিকে কারো কোন নজর নেই।
বর্তমান ড, আতাউর রহমানের নেতৃত্বে গুটি কয়েক বিজ্ঞানী বা কর্মকর্তার হাতে পুরো প্রতিষ্ঠানের সবাই জিম্মি হয়ে পড়েছে এবং প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে ।
কাজেই
বিএসআরআই এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, এবং শ্রমিক বৃন্দ প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এমন একজন কুচক্তি ও অদক্ষ নাম সর্বস্ব কর্মকর্তার ব্যাপারে কৃষি মন্ত্রণালয় কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ডক্টর আতাউর রহমানকে তার এই মোবাইল নম্বরে ০১৭১৬ ৯৬৪৫০৬ কল করলে তিনি
তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
বর্তমান ডিজি ডঃ কবির উদ্দিন আহমেদকে তার মুঠোফোন ০১৭৭১৭৭৭৯৯৩ কল করলে তিনি রিসিভ করেননি।