ঢাকাWednesday , 9 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ছেলের বিয়ের বাজারে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা-মা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলের বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কিন্তু ছেলের বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না তাদের । মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন ছেলের বাবা -মা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের মো: আনোয়ার মালিথা (৫৭) ও তাঁর স্ত্রী মোছা : স্বপ্না খাতুন (৪৫)।