ঢাকাWednesday , 9 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন,বিদ্যুৎ-ইন্টারনেট সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার প্রায় ৪২ ঘণ্টা পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।