ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কৃষি গবেষণার ফল মাঠে পৌঁছে দিতে হবে — এমপি আবু তালেব মন্ডল

জয়পত্র ডেস্কঃ
মে ১৮, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। কৃষি গবেষণার নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।
রবিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অধীন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে অধিক ফলনশীল, রোগসহনশীল ও পরিবেশ উপযোগী জাত উদ্ভাবনে বিজ্ঞানীদের আরও আন্তরিক হতে হবে। গবেষণার সুফল যেন দ্রুত কৃষকের মাঠে পৌঁছে যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মোখলেসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ডাল গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ড. মো. আকতার-উজ-জামান।
সভায় গবেষক ও বিজ্ঞানীরা কৃষি গবেষণার বিভিন্ন কার্যক্রম, নতুন জাত উদ্ভাবন, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের মাঝে সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় সংসদ সদস্য বিজ্ঞানীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এর বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। সেখানে তিনি গবেষণাধীন বিভিন্ন ফসলের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও খামারের কৃষকদের সঙ্গে কথা বলেন।