ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির নেতা জেম খানের ইন্তেকাল

জয়পত্র ডেস্কঃ
মে ৬, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ভাষা সৈনিক মাহবুব আহমেদ খানের ছেলে,প্রয়াত সাংবাদিক রিয়েন ও যুবলীগ নেতা রুশোর পিতা মাহবুব মোর্শেদ জেম খান (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ মে) রাত ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ঈশ্বরদীর রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।