ঢাকাSunday , 29 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ছাত্রশিবিরের কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা পূর্ব শাখার উদ্যোগে সাধারণ ছাত্রদের মাঝে তাফসিরসহ পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) শহরের ভেলুপাড়ায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি বলেন, “পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। একজন শিক্ষার্থী যদি কুরআনের আলোকে নিজের জীবন গঠন করতে পারে, তবে সে যেমন নিজেকে আলোকিত করতে পারবে, তেমনি সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে কুরআনের শিক্ষাকে তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। ছাত্রসমাজের হাতে কুরআন তুলে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
ঈশ্বরদী উপজেলা পূর্ব শাখার সভাপতি আম্মার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য সাইফুদ্দিন ইয়াহিয়া, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আতিক তাশরিফ, পাবনা জেলা শাখার শিক্ষা সম্পাদক মো. আলামিন হোসেন এবং সাবেক পাবনা জেলা পশ্চিম শাখার আইটি সম্পাদক জামিল রহমান সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি তারেকুজ্জামান তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাফসিরসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়।