ঢাকাFriday , 6 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও আরিফুর রহমানের বদলি আদেশ

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান-কে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগের একটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জারি করা ওই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়। এর মধ্যে ঈশ্বরদীতে দায়িত্ব পালনরত ইউএনও মো. আরিফুর রহমানকে নতুন কর্মস্থল হিসেবে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়,পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।