ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির প্রার্থী

Link Copied!

জয়পত্র ডেষ্ক ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির প্রার্থী। আবেদনে এই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে। পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে সেই আসনের নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। ১১ মে আবেদনগুলো শুনানির দিন রেখেছেন আদালত। আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল । তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।