ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলাহ আলী খামেনিসহ অসংখ্য নিহত ও হামলার ঘটনায় ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। মধ্যপ্রাচের দেশ ইরানে আমেরিকা ও ইসরায়েলের ন্যক্কারজনক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদ জানিয়ে ঈশ্বরদীর সাধারন মুসল্লীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ সোমবার দুপুর ২ টার দিকে “ঈশ্বরদী বাসীর” ব্যানারে পৌর শহরের রেলগেট থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় “নারায়ে তাকবীর, আল্লাহুকবার” স্লোগান দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূশপুত্তলিকায় ঝাড়ুর বাড়ি,গনজুতা নিক্ষেপ করে দাহ করেন বিক্ষুব্ধ মুসল্লিরা।
প্রতিবাদী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুসলিম নেতা খামেনিকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে মুসল্লিদের সঙ্গে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। বক্তব্যে বিক্ষুব্ধ মুসল্লিরা জানান,ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না,তারা ইসরাইলকে ব্যবহার করে ইরানকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন,ইহুদি সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ আমাদের মুসলিমদের বিশেষ দিনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইরানে আমার মুসলিম ভাইবোনদের উপর যে বর্বর হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই।
ইসরায়েল ও আমেরিকার যৌথ প্রচেষ্টায় ইরানে মুসলিমদের ওপর যে হামলা ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাতে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলিমরা ক্ষেপে উঠেছে। আমরা বিশ্বের সকল মুসলমান ভাইদের আহবান জানাই সবাই সবার জায়গা থেকে এমন বর্বর হামলার প্রতিবাদ গড়ে তুলুন।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনৈতিক ব্যাক্তিত্বসহ শতাধিক সাধারন মুসল্লি অংশ নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইরানের উপর এমন বর্বর হামলার প্রতিবাদ জানান।