ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন, আবুধাবি, কাতার ও সৌদি আরবে একাধিক বিস্ফোরণ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ৩, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, কাতার সৌদি আরবে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। এসব এলাকার সবকটিতেই মার্কিন ঘাঁটি রয়েছে।
ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এখানেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।
মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।