ঢাকাThursday , 25 December 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে জনসমক্ষে দুই যুবক ছুরিকাহত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী শহরের জনবহুল এলাকা পোস্ট অফিস মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন—আব্দুল আলীম (২৫) ও সজীব হোসেন (২৭)। রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জনসম্মুখে এ ঘটনা ঘটে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পোস্ট অফিস মোড়ে অটোরিকশা স্ট্যান্ড করা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা হঠাৎ করে আব্দুল আলীম ও সজীব হোসেনকে লক্ষ্য করে পা ও পেটে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরিকাহত দুজন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।