ঢাকাWednesday , 13 October 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর আরামবাড়িয়ায় আ’লীগের প্রবীণ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গণসংযোগ

Link Copied!

আওয়ামীলীগের প্রবীণ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আরামবাড়িয়া বাজারের গণসংযোগ করলেন সাঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুর রশিদ।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আরামবাড়িয়া বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগের সময় সাঁড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা আব্দুর রশিদের জন্য ব্যবসায়ীদের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজার আলী খাঁ, সাঁড়া ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সুজাত আলী, সাবেক মেম্বার মতিয়ার রহমান নান্টু, প্রবীণ আ’লীগ নেতা আলহাজ্ব সাহাব উদ্দীন মোল্লা, রহমান মোল্লা, রজব আলী মাঝি, আনছার আলী, আরশেদ আলী,বক্কার আলী, আব্দুর রহিম, নুর দেওয়ান, নুর মোহাম্মদ শেখ, তোফাজ্জল হোসেন, আমীর উদ্দিন শেখ, তারা মৃধা প্রমূখ।
সাঁড়া ইউনিয়ন কৃষক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসিম মন্ডল, যুবলীগ নেতা মোঃ তৈয়ব প্রামাণিক, আলোয়ার হোসেন, জুয়েল শেখ, আল-আমীন হোসেন, সবুজ আলী, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের ০৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মামুন হোসেন, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সজিব হোসাইন, পুলক হোসাইন, জিসান আহম্মেদ, মেহেদী হাসান, মিলন আলী সহ সাঁড়া ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।