ঢাকাWednesday , 1 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দুদকের নতুন মহাপরিচালক হলেন পাবনার শিরিন পারভীন

Link Copied!

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিরীন পারভীন। পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে তাকে দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পদোন্নতি পাওয়া শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য,দুদকের নতুন মহাপরিচালক শিরিন পারভীন পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের ডা. মো. তফিজ উদ্দিনের মেয়ে।