ঢাকাThursday , 21 March 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পদ্মায় বালুর টাকা ভাগাভাগি নিয়ে গুলি

Link Copied!

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) ভোরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের জায়গায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বালু কাটার ফ্লোটারের ড্রাইভার ও হেলপার গুলিবিদ্ধ হয়েছে বলে গুঞ্জন উঠেছে স্থানীয়দের মধ্যে। তবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।
গুলির শব্দে আতঙ্ক দেখা দেয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ইউপি সদস্য ঝন্টু বলেন, টাকা ভাগাভাগি নিয়ে বালু উত্তোলনকারীদের নিজেদের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এই ধরনের কোনো ঘটনার অভিযোগ পাইনি।