ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোটের আগে-পরে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১২, ২০২৩ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাসদস্যরা।
গতকাল সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর মাঠে নামবে সেনাবাহিনী।
নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা এ বিষয়ে সোমবার সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। এ বৈঠকের পরই নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা এলো। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।