ঢাকাMonday , 11 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শিমুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির সমন্বয়ক

Link Copied!

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক করা হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব কারাগারে থাকায় জেলা বিএনপির রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে ।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে গত ২১ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।