ঢাকাThursday , 2 November 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

Link Copied!

চলতি নভেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ নভেম্বর)। আজ এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে । বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নভেম্বরের সৌদি সিপি অনুযায়ী নভেম্বরের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬২ টাকা ৫৪ পয়সা।