ঢাকাWednesday , 1 November 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

যাত্রী নিয়ে পদ্মার বুক চিড়ে ট্রেন ছুটবে আজ

Link Copied!

যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে প্রথম ট্রেন চলাচল শুরু হবে আজ (১ নভেম্বর)। এর মাধ্যমে রেলপথে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের । রাত পৌনে ১০টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১৮ মিনিটে প্রথম ট্রেনটির পদ্মা সেতু অতিক্রম করার কথা রয়েছে। সিডিউল অনুযায়ী ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।
ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় কমলাপুর থেকে রওনা হয়ে পদ্মা সেতু অতিক্রম করবে সকাল ৮টা ৫৮ থেকে ৯টা ৯ মিনিটে। সিডিউল অনুযায়ী, ট্রেনটি খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন রেল যোগাযোগ স্থাপিত হবে।
রেলওয়ে জানিয়েছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার পথে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর শহর, রাজবাড়ী, কুষ্টিয়ার পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ ৯টি স্টেশনে থামবে। বেনাপোল এক্সপ্রেসও একই পথ ধরে যাবে যশোরের বেনাপোল পর্যন্ত।